ড. মো. মনসুর আলী , প্রভাষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ
গতকালের পর
৭) মানিকগঞ্জ থেকে 1000Kg ভরের শুভযাত্রা গাড়ীটি 20Kmh-1 বেগে ঢাকার দিকে রওয়ানা হলো। আবার, ঢাকা থেকে 800Kg ভরের স্বজন গাড়ীটি 30Kmh-1 বেগে সাভারের দিকে চলছিল।আমিন বাজারের কাছে উভয় গাড়ীর সংঘর্ষ হলে শুভযাত্রা গাড়ীর বেগ 5ms-1 হলো।
ক) জড়তার ভ্রামক কাকে বলে? ১
খ) জ্বালানার কাঁচে পাথর ছুড়লে কাঁচটি টুকরো টুকরো হয়ে যায় কিন্তু বন্দুকের গুলি শুধু গর্ত করে কেন?। ২
গ) স্বজন গাড়ীর শেষ বেগ কত ? ৩
ঘ) উদ্দীপকের গাড়ীগুলি ভরবেগের সংরক্ষণ সূত্রকে মেনে চলে কিনা- তার গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৮) মুক্তা ফরিদপুর যাবে। তাই সে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ যোগে সোজা 20Kmh-1 দৗৈলতদিয়াড় ঘাট পার হবে, ঐ সময় স্রোতের বেগ ছিল 25 Kmh-1 । কিন্তু সে পার হওয়ার সময় লক্ষ্য করলো , লঞ্চটি সোজা না গিয়ে বেঁকে বেঁকে স্রোতের প্রতিকুলে চলছে।
ক) একক ভেক্টর কাকে বলে? ১
খ) স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে - ব্যাখ্যা কর। ২
গ) লঞ্চটির লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অনুপাত নির্ণয় কর। ৩
ঘ) লঞ্চটি সোজা না গিয়ে বেঁকে বেঁকে স্রোতের প্রতিকুলে চলতে শুরু করলো কেন?- তোমার উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি দেখাও । ৪
