ঈদের নাটক ‘সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে’

আপডেট : ০৮ মে ২০২০, ২০:২২

বিনোদন রিপোর্ট

ঈদের নাটক প্রচার প্রতিবারই রেকর্ড ভাঙে বিগত বছরগুলোর। তবে এবার চিত্রটা ভিন্ন। করোনা ভাইরাসের কারণে এবার কমসংখ্যক নাটক প্রচার হবে চ্যানেলগুলোতে। অনেকদিন শুটিং বন্ধ থাকায় এই বছর ঈদের প্রস্তুতিটা আগের মতো আর নেওয়া হলো না। ভাইরাসের প্রভাব বিস্তারের আগে হয়ে যাওয়া ঈদের কাজগুলোই প্রচার হবে এবার। এরমধ্যে রয়েছে নাটক ‘সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে’ শিরোনামের একটি নাটক। এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও জাকিয়া বারী মম।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। তিনি বলেন, ‘আমরা সিরাজগঞ্জে টানা ৬ দিন নাটকের শুটিং করেছি। সেখান থেকে ঢাকায় ফিরে একদিন বিশ্রাম নিয়েছি। ঠিক তার পরের দিন থেকেই দেশে লকডাউন শুরু হয়েছে। ঈদের জন্য এই নাটকটি শ্যুট করেছিলাম।’

ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।