ঠাকুরগাঁও রাণীশংকৈলে অন্ডকোষ চেপে ধরায় একজনের মৃত্যু, ঘাতক আটক

আপডেট : ০৮ মে ২০২০, ২০:২৭

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর শালবাগান গ্রামে শুক্রবার (৮ মে) সকালে আব্দুল লতিব (৪৫) নামে এক ব্যাক্তির অন্ডকোষ চেপে ধরায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জবেদা বেগম(২০) নামে এক যুবতীকে আটক করেছে পুলিশ।

নিহত লতিব ঐ গ্রামের আজগর আলীর ছেলে এবং ঘাতক জবেদা একই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  ৮ মে শুক্রবার সকালে পদমপুর-শালবাগান গ্রামের সফিয়া বেগম (৮০) নামে বৃদ্ধার সাথে জবেদার ঝগড়া বাঁধে। প্রতিবেশী লতিব ঝগড়া থামাতে গেলে জবেদা লতিবের অন্ডকোষ চেপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জবেদাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জবেদার নামে থানায় মামলা দায়ের করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়। 

এ ঘটনায় রাণীশংকৈল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 


ইত্তেফাক/ এমএএম