ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট দুই ল্যাব থেকে দুই রকম এসেছে। এতে রোগী, চিকিত্সক ও প্রশাসন বিভ্রান্তিতে পড়েছে।
ঝিনাইদহ থেকে করোনা সন্দেহে রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়। জেলা প্রশাসক নরোজ কুমার নাথ জানান, সেখান থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাদের বাড়িতে রেখে চিকিত্সা করা হচ্ছে। যশোরের রিপোর্ট নিয়ে সন্দেহ সৃষ্টি হলে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন স্থানীয় কর্মকর্তারা। তাদের নির্দেশে তিন-চার দিন পর ৩০ জনের নমুনা সংগ্রহ করে ফের পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার ভোরে ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আরো নিশ্চিত হওয়ার জন্য এই ১৫ জনের নমুনা ফের সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। বাকি ১৫ জনের রিপোর্ট পেইন্ডিং আছে বলে তিনি জানান।
