স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলা কারাগার থেকে ৯৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তিন দফায় এসব বন্দি জেলা কারাগার থেকে মুক্তি পান। শুক্রবার বিকালে তৃতীয় দফায় ৮৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়। এর আগে আরো দুই দফায় ১১ জন বন্দি মুক্তি পায়। বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম বলেন, যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারা সবাই লঘুদণ্ডে দণ্ডিত। কারও তিন মাস আবার কারও তিন মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত।
