করোনা যুদ্ধে প্রশাসনের ভুমিকা স্মরণীয় হয়ে থাকবে : নিক্সন চৌধুরী

আপডেট : ০৯ মে ২০২০, ১৯:৪২

ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন,বৈশ্বিক মহামারি করোনা যুদ্ধে প্রশাসনের ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় তাদের নিয়ন্ত্রণাধীন সকল কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন তা স্বাধীনতা যুদ্ধের সমতুল্য। করোনা মোকাবেলায় কেহই ধৈর্য্য না হারিয়ে সচেতনার সাথে তা মোকাবেলা করতে হবে। সকলকে মনে রাখতে হবে এই যুদ্ধে আমরা সকলেই এক পরিবার।

শনিবার সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পুলিশের সাহসিকতার জন্য পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণকালে ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুর রহমান খান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আল-আমিন মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান, আলগী ইউপি সাবেক চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া প্রমুখ।

 

ইত্তেফাক/এমআরএম