ঝিনাইদহে নতুন করে একজন চিকিৎসকসহ ৪জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে এ জেলায় মোট ৩৭জন করোনায় আক্রান্ত হলো। শনিবার সকালে নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ এসেছে।
জেলায় এ পর্যন্ত ৯জন চিকিৎসক ও ১০জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। বাকী ২জনের বাড়ি কোটচাঁদপুর ও একজনের বাড়ি সদর উপজেলায়।
উল্লেখ্য, ঝিনাইদহে ১৫জনের নমুনা যশোর বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। পরে তাদের নমুনা ঢাকা আ্ইইসিডিআর ল্যাবে পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে চিকিৎসকরা ও রোগীরা দ্বিধাদ্বন্দ্বে পড়েছে।
ইত্তেফাক/আরকেজি
