ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে নৌকা মার্কার প্রার্থী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বেসরকারিভাবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৩৬টি কেন্দ্রে তিনি ২লাখ ৯৯ হাজার ৭৪ ভোট পেয়েছেন।
আরও পড়ুনঃ ফরিদপুর ৪: স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বেসরকারি ফলে জয়ী
এ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো.মহিবুল্লাহ (হাত পাখা) পেয়েছেন ৬ হাজার ৪শ ৬৭ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন আলম পেয়েছেন ৪ হাজার ৯শ ৯৬ ভোট। নির্বাচনে এ আসনের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
