বানেশ্বরদী কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মতিয়া চৌধুরী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৪৩

শেরপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের নিজ স্বামীর বাড়ির পাশে বানেশ্বর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল ৯টা ৫ মিনিটে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় বেগম মতিয়া চৌধুরী জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হয়। আমিও একজন সাধারণ ভোটার কাজেই লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করাই আমার দায়িত্ব। কেননা, দেশের সব ভোটারের অধিকার সমান। নির্বাচনের জয়-পরাজয় সম্পর্কে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, কেউ যদি জয়-পরাজয়কে মানতে না পারে সে গণতন্ত্রের শত্রু।