ফরিদপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের পাল ডাঙ্গী ও সিঅ্যান্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ডিক্রিরচর ইউনিয়নের আমিন সিকদারের ডাঙ্গী গ্রামের কামাল ব্যাপারীর ছেলে ট্রাকচালক সুজন ব্যাপারী (২৮), একই গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে অটোবাইকচালক বাবু খা (৫০) ও পাল ডাঙ্গী গ্রামের জয়নাল মোল্লার ছেলে যুবলীগ কর্মী রিপন মোল্লা (২৭)।
সিঅ্যান্ডবি ঘাট এলাকায় বজ্রপাতে আহত হন ট্রাকচালক সুজন ব্যাপারি। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরো পড়ুন : ১১৬ বছর বয়সেও করোনার ভয় নেই তার
একই সময় ডিক্রির চরের পাল ডাঙ্গীতে বজ্রপাতে আহত হন চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবু খা ও রিপনকে মৃত ঘোষণা করেন। এতে আহত হন ডিক্রির চর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি আসলাম মোল্লা (৩২) ও ট্রলারে মাঝি মো. টগর মিয়া (৬১)। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/ইউবি
