কোভিড-১৯ মহামারিতে ক্যাশ অন ডেলিভারি থেকে ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বাংলাদেশে সর্বপ্রথম ‘বিকাশ অন ডেলিভারি’ সার্ভিসটি চালু হয়েছে। গত ৭ই মে ইকুরিয়ারের ফেইসবুক পেইজে ‘বিকাশ অন ডেলিভারি’ সার্ভিসের ব্যাপারে বিস্তারিত পোস্ট করে। এছাড়াও ইকুরিয়ার, বিকাশ আর ইক্যাব- এর সম্মিলিত প্রচেষ্টায় এই সার্ভিসটির ডিজিটাল উদ্বোধন করা হয় ইক্যাবের অফিসিয়াল ফেইসবুক গ্রুপে লাইভের মাধ্যমে।
করোনা মহামারিতে লকডাউনে বেড়েছে অনলাইন কেনাকাটাও। কিন্তু ডেলিভারি এজেন্ট আর কাস্টমার যতই সাবধানতা অবলম্বন করুক না কেন, টাকার নোটের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস। তাই সবাইকে নিরাপদ রাখতে জনপ্রিয় লজিস্টিক এবং ডেলিভারি কোম্পানি ইকুরিয়ার নিয়ে এসেছে উদ্ভাবনী এই সার্ভিসটি।
বাংলাদেশে এই প্রথম ১০০% জিরো কন্টাক্ট ডেলিভারি শুধুমাত্র ইকুরিয়ারই দিচ্ছে। ইকুরিয়ারে পার্সেল রিসিভ করার সাথে সাথে কাস্টমার পেয়ে যাবেন বিকাশ পেমেন্ট লিঙ্ক সহ কনফার্মেশন ম্যাসেজ। আর বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে সহজে, নিরাপদে এবং কোন ঝামেলা ছাড়াই। এই লাইভ ডিসকাশনটি দেখতে ক্লিক করুনঃ https://bit.ly/BODLive
