হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদী থেকে এক মত্স্য শিকারির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। শনিবার সদর আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত মত্স্য শিকারি শাহ আসলাম মিয়া (৫০) ঐ উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান, শাহ আলম মিয়া গত ৫ মে নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে নিহতের বড়ো ভাই শাহ আলম মিয়া অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
