সুনামগঞ্জ প্রতিনিধি
আগামী ১৫ মের আগে সুনামগঞ্জের বিপণি বিতানসহ দোকানপাট খুলছে না।
শনিবার দুপুরে সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সুনামগঞ্জের সব ব্যবসায়ীদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক নুরুল ইসলাম বজলু, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত রায় প্রমুখ।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল বলেন, সার্বিক পরিস্থিতির কারণে আপাতত ১৫ মের আগে সুনামগঞ্জের দোকানপাট খুলছে না। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগের মতোই খোলা থাকবে ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকান।
