ভেড়ামারায় ভোট দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৪৯

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি রবিবার সকাল ৮ টায় প্রথম ভোট দেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের দামুকদিয়া হাই স্কুলের ৪ নং বুথে । এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি সহধর্মিনী  ও কেন্দ্রীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিনসহ মহাজোট নেতৃবৃন্দ।