নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক দেশব্যাপী অসহায় সংগ্রামী সদস্যের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ টাকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। প্রথম দফায় প্রত্যেক সদস্য পরিবারকে এপ্রিলে ২৬০০ টাকার খাদ্যসামগ্রী, নগদ ৬০০ টাকা এবং দ্বিতীয় দফায় মে মাসের জন্য ২৬০০ টাকার খাদ্যসামগ্রী, নগদ ৬০০ টাকা প্রদান করা হয়। গ্রামীণ ব্যাংক রাঙ্গামাটি জোনের জোনাল ম্যানেজার গোলাম কবির খাঁনের নির্দেশনায় জোনের আওতাধীন শাখাসমূহে গত ৭ মে দ্বিতীয় দফায় শাখা ব্যবস্থাপকগণ খাদ্যসামগ্রী ও নগদ টাকা প্রদান করেন।
