রামগঞ্জে সম্পত্তির লোভে অন্ধ পিতাকে রক্তাক্ত করলেন ইমাম

আপডেট : ০৯ মে ২০২০, ২২:০২

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৯০ বছর বয়সি অন্ধ বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে বেধড়ক মারধর করেছে মসজিদের ইমাম ছেলে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের কাঠবাজার সড়কের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রক্তাক্ত বৃদ্ধ বাবাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও বাধার মুখে তা সম্ভব হয়নি। জানা যায়, উপজেলার করপাড়া বড়ো বাড়ির আফতাব উদ্দিন ৪২ বছর সিনিয়র শিক্ষক হিসেবে কচুয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় কর্মরত ছিলেন।