কনস্টেবল জালাল উদ্দীন খোকার মৃত্যুতে আইজিপির শোক

আপডেট : ১০ মে ২০২০, ০০:৪২

কনস্টেবল জালাল উদ্দীন খোকার মৃত্যুর ঘটনায় আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবাণীতে আইজিপি বলেন, করোনা প্রতিরোধে জনগণকে সেবা দিতে গিয়ে আজ জীবন দিলেন বীর পুলিশ সদস্য জালাল উদ্দীন খোকা। তিনি দেশ ও জনগণের কল্যাণে জীবন দিয়ে জনসেবা এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমি এ গর্বিত পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানাই।

আইজিপি জালাল উদ্দীন খোকার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তাদেরকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সর্বোতভাবে আপনাদের পাশে থাকবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।