মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় শক্তিশালী সম্পর্ক বজায় রাখার ব্যাপারে অঙ্গীকার করেছেন। শুক্রবার দুই নেতার মধ্যে ফোনালাপে এই অঙ্গীকার করা হয় বলে হোয়াইট হাউজ জানিয়েছে। তারা তেলের বাজার স্থিতিশীল রাখার বিষয়েও আলাপ করেন। শুক্রবার খবর প্রকাশিত হয় যে, সৌদি আবর থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরই দুই নেতার মধ্যে ফোনালাপ হলো। —আলজাজিরা
