জয়পুরহাটের ক্ষেতলালে ওষুধ ব্যবসায়ী খুন

আপডেট : ১০ মে ২০২০, ১০:৩৯

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুনঝার বাজারের ওষুধ ব্যবসায়ী আনোয়ার হোসেন বাড়ি ফেরার পথে শনিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানান, শনিবার রাত ১১টার দিকে আনোয়ার হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাশের দাশড়া সড়াইল গ্রামে বাড়িতে ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে এবং কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত গুরুতর অবস্থায় আনোয়ার হোসেন নিজেই বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানায়। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছু পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে আনোয়ার।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে বলে জানান, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এবিএম সিদ্দিকুর রহমান। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমআরএম