রাণীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল মমিন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মমিন জেলার পোরশা উপজেলার নিতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
শনিবার সন্ধ্যায় উপজেলার একডালা ইউনিয়নের আবাদপুকুর এলাকায় একটি ভবন নির্মাণের কাজ করতে গিয়ে অসাবধানতা বসত এই দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক। তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
