মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সদস্য নিহত এবং সমাজসেবা অফিসের একজন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সাহেবদাঁড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে উপজেলার সাহেবদাঁড়ি মোড়ে খালিশপুর থেকে মহেশপুরগামী ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আজমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আলামপুর গ্রামের নিয়ত আলীর ছেলে লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যায়। অপর মোটরসাইকেল আরোহী মহেশপুর সমাজসেবা অফিসের মাঠ কর্মী আব্দুল কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় মহেশপুর হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে যশোর রেফার্ড করে। লাশ পুলিশ উদ্ধার করেছে এবং ঘাতক ঢাকা-মেট্রো-ট-১৬-৪৪২২ নং ট্রাকটি আটক করেছে।
বিষয়টি মহেশপুর থানার অফিসার ইন-চার্জ মোর্শেদ হোসেন খাঁন নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
