চিতলমারীতে অর্থের অভাবে মেধাবী বিশ্ববিদ্যালয় ছাত্র সোহাগ সমাদ্দারের পড়াশুনা এখন বন্ধের পথে। দেশের উচ্চবিত্ত ও দাতা সংগঠনের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
উপজেলার হিজলা ইউনিয়নের শিবপুর কাটাখালী গ্রামের দিনমজুর সমীর সমাদ্দারের ছেলে সোহাগ সমাদ্দার বর্তমানে রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে পড়াশুনা করছেন। দিনমজুর বাবা পড়াশুনার খরচ যোগাতে না পারায় বন্ধের পথে সোহাগের লেখাপড়া।
সোহাগের বাবা সমীর সমাদ্দার জানান, অনেক কষ্টে ছেলের পড়াশুনার খরচ যোগাচ্ছেন কিন্তু এখন আর সামর্থ্য নেই। এ পরিস্থিতিতে দেশের উচ্চবিত্ত ও দাতা সংগঠনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
