ঝিনাইদহে আরও ১১ জনের করোনা রিপোর্ট ২ ল্যাব দু রকম 

আপডেট : ১০ মে ২০২০, ১৫:৪৭

ঝিনাইদহে আরও ১১ জনের করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট দু ল্যাব থেকে দু রকম এসেছে। এতে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে রোগী ও চিকিৎসকরা।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, প্রথমে তাদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়।  সেখান থেকে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর পুনরায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। রবিবার সকালে সেখান থেকে নেগেটিভ রিপোর্ট এসেছে। স্বাস্থ্য অধিদফতরের গাইড লাইন মোতাবেক আবারও তাদের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হবে।

আরো পড়ুন : বগুড়ায় ঢাকা ফেরত ২ নারী পুলিশ করোনায় আক্রান্ত

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ফের পরীক্ষা ছাড়া তাদের করোনা মুক্ত বলা যাচ্ছে না। 

এর আগে ১৫ জনের করোনা পরীক্ষার রিপোর্ট দু ল্যাব থেকে দু রকম আসে। তাদেরও নমুনা সংগ্রহ করে ফের ঢাকায় পাঠানো হয়েছে।
 

ইত্তেফাক/ইউবি