নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে দুইজন হাতিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) এবং অপরজন বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবক। এ নিয়ে হাতিয়ায় করোনা রোগীর সংখ্যা ৬।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ইতিমধ্যে করোনা আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া মুন্নী বেগমের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
ইত্তেফাক/ইউবি
