জীবনের প্রথম ভোটটি দিলেন বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থী সানসিলা জেবরিন। তিনি শেরপুর-১ (সদর) আসনের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। তিনি ২০১১ সালে ইন্টারমিডিয়েটে পড়ার সময় ভোটার হন। কিন্তু ২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করায় তিনি ভোট দেননি। এরপর বিভিন্ন সময়ে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনেও নানা কারণে ভোট দিতে পারেননি। এবারই প্রথম ভোট দিয়েছেন। তাও একজন প্রার্থী হিসেবে। ভোট দেওয়ার পর তিনি জানান, তিনি সবগুলো কেন্দ্রে এজেন্ট দিতে পারেননি। এরপরও তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।
উল্লেখ্য, এই আসনে তার বাবা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু ঋণ খেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
