সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
তিনি ৪ মে নমুনা পরীক্ষা করালে রবিবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই।
আরো পড়ুন : ‘এবছর বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে’
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই।
ইত্তেফাক/ইউবি
