সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াল নেসলে বাংলাদেশ

আপডেট : ১০ মে ২০২০, ২১:৫৬

কাভিড-১৯ মহামারির এ সংকটপন্ন সময়ে পীড়িত মানুষদের পাশে দাঁড়াল নেসলে বাংলাদেশ লিমিটেড এবং পুষ্টিকর নেসলে খাদ্যপণ্য দান করলেন ‘প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ তহবিল’, ‘সাজিদা ফাউন্ডেশন’ এবং শ্রীপুর-এর ১ হাজার দুস্থ পরিবারকে, যা কোভিড-১৯ মোকাবিলায় প্রতিষ্ঠানটির প্রতিশ্রুত ১ কোটি টাকার একটি অংশ।  প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেইউইক্রেমা বলেন, এই জাতীয় সংকটে আমরা দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। এই অনুদান আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা এবং আমরা চাই সবাই আমাদের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে আসুক। আমরা গর্বিত এই ক্রান্তিলগ্নে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরে।-প্রেস বিজ্ঞপ্তি