রায়পুরে আরও দু’জনের করোনা শনাক্ত

আপডেট : ১১ মে ২০২০, ১৩:০১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নতুন করে আরও দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার রাতে ওই দু’জনের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা শনাক্ত পাওয়া যায়। শনাক্ত হওয়া রোগী একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী (২৮) ও অন্যজন উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের বাসিন্দা ও লক্ষ্মীপুর সদর এমপির ব্যক্তিগত পিএস (৪০)।

সোমবার সকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম ফৌজদার হাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করে জেলা সিভিল সার্জেনকে জানানো হয়েছে। এ নিয়ে রায়পুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জনের দাঁড়ালো।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামের ১৩ বছর বয়সী এক শিশু। এছাড়াও ঢাকা থেকে আসা উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের এক যুবক। বর্তমানে তারা নিজেদের বাড়িতে আইসোলেশন ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম