বাগেরহাট-৪: বেসরকারি ফলে জয়ী নৌকার মোজাম্মেল হোসেন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:১৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের সব প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

তারা হলেন, বাগেরহাট-১ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহান তালুকদার ও বাগেরহাট–৪ আসনে মো. মোজাম্মেল হোসেন। রাতে জেলা রিটানিং কর্মকর্তার কন্টোল রুম থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মোজাম্মেল হোসেন সবকটি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৪৭ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দেলনের হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা আব্দুল মজিদ পেয়েছেন মাত্র ২ হাজার ৩৯৫ ভোট। 

ইত্তেফাক/আরকেজি