ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোমবার (১১ মে) সকাল ১০ টায় করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন দুপুর আড়াইটায় মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ১১ টায় জ্বর ও গলাব্যাথা নিয়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কর্তব্যরত ডাক্তাররা মৃত আওয়ামী লীগ নেতার শরীরের নমুনা সংগ্রহ করে রাতেই স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে। তবে রিপোর্ট হাতে পেতে দুই তিনদিন সময় লাগবে।
আরও পড়ুনঃদেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ আক্রান্ত, মৃত ১১
চিকিৎসারত অবস্থায় সকালে এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়। তার মৃত্যুতে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাংসদ কামরুল ইসলাম শোক জানিয়েছে।
কেরানীগঞ্জে সোমবার পর্যন্ত ২৯৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্য কালিন্দী ইউনিয়নেই ১০জন। এপর্যন্ত মারা গেছে ৯ জন।
এছাড়া দেশে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৬৯১।সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ইত্তেফাক/ এমএএম
