নালিতাবাড়ীতে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

আপডেট : ১১ মে ২০২০, ১৬:৩৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা হাসপাতালের অধীনে দোহালিয়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রফিকুল ইসলাম (৪০) করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডাঃ রেহেমা সারোয়াত সালাম। 

হাসপাতাল সূত্র জানায়, গত ৪ মে সিএইচসিপি রফিকুল ইসলামসহ বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠায়। গতকাল (১০ মে) রবিবার রাতে রফিকুলের নমুনায় করোনা পজেটিভ রির্পোট আসে। 

আরও পড়ুনঃ কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

তবে তার শরীরে করোনার লক্ষণ নেই। রফিকুলের নমুনা রির্পোটে করোনা পজেটিভ আসায় রবিবার রাতেই গড়কান্দা ঘুনারগাড়া এলাকায় তার বাড়িসহ আশপাশের ৩০ বাড়িকে লকডাউন ঘোষণা করে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এই নিয়ে নালিতাবাড়ীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। 

এর মধ্যে নালিতাবাড়ী হাসপাতালের আইসোলেশন থেকে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপরজন জামালপুরে চিকিৎসাধীন রয়েছেন। 

উল্লেখ্য, আক্রান্ত ৩ জনই গড়কান্দা মহল্লায় একটি মেসে ভাড়া থেকে চাকরী করতেন।       


ইত্তেফাক/ এমএএম