কুমিল্লার দেবীদ্বারে আনারস সরবরাহ করা ট্রাকে লুকিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার (১১ মে) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবীদ্বার উপজেলার বারেরা বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মোঃ সোহেল (২২) চট্টগ্রাম ভুজপুর উপজেলার হেয়াকো কড়ই বাগান এলাকার মোঃ শরীফ মিয়ার ছেলে এবং একই এলাকার মোঃ মাহবুবুল হকের ছেলে মোঃ রাশেদ (২০)। এ সময় তাদের নিকট থেকে ৬৪ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
আরও পড়ুনঃ মদনে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন
র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন মালামাল সরবরাহের অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দেবীদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/ এমএএম
