স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে পোর্টেবল টেস্টিং বুথ

আপডেট : ১১ মে ২০২০, ২০:১০

 

করোনা ভাইরাস বাংলাদেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ফলে গভীর সংকটময় সময় কাটাচ্ছি আমরা। ভয়াবহ এই সংক্রমণকে কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় টেস্ট বা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। যত বেশিসংখ্যক লোকের পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়ে দক্ষিণ কোরিয়া এক্ষেত্রে সফলতা লাভ করেছে। আশার কথা যে, বাংলাদেশ সরকার ধীরে ধীরে হলেও সারাদেশে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে চলেছে। এ জাতীয় উদ্যোগকে সহায়তার জন্য বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) কোভিড-১৯ নমুনা সংগ্রহ এবং টেস্ট করার জন্য পোর্টেবল বুথের নকশা তৈরির গাইডলাইন প্রস্তুত করেছে। এ জাতীয় বুথগুলো স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের নিজস্ব নিরাপত্তা বজায় রেখে দক্ষতার সাথে পরীক্ষা-নিরীক্ষা ও দ্রুত নমুনা সংগ্রহের জন্য উপযোগী। উল্লিখিত ডকুমেন্টটি দেখতে বাস্থই-এর ওয়েবসাইট [www.iab.com.bd] অথবা ফেসবুক পেইজ [www.facebook.com/IArchBD] ভিজিট করুন।