বালিয়াকান্দিতে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১১ মে ২০২০, ২১:০৪

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন দুস্থ ও অসহায়দের জন্য বালিয়াকান্দি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ সোমবার খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

আশার বালিয়াকান্দি আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বর ও নবাবপুর ইউপি কার্যালয়ে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী (প্রতি প্যাকেট এক কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার সোয়াবিন তেল ও এক কেজি লবণ) বিতরণ করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরীন সুলতানা, আশার আঞ্চলিক ব্যবস্থাপক সুদীপ্ত সাহা, শাখা ব্যবস্থাপক-১ মো. আবুল হোসেন, শাখা ব্যবস্থাপক-২ তানভীর আহম্মেদ, নবাবপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল হাসান আলী ও এনজিও সমন্বয়কারী শাজাহান সিদ্দিক উপস্থিত ছিলেন।