গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনা র?্যাপিড টেস্টিং কিট অত্যন্ত কার্যকর সত্ত্বেও এটি সরকারি অনুমোদন পায়নি।
গতকাল সোমবার বিকালে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে তিনি সাংবাদিকদের বলেন, বিচ্ছিন্নভাবে না করে আরো পরিকল্পিতভাবে করোনা চিকিত্সা দরকার। পরীক্ষা করার জন্য দ্রুত অনুমতি দিতে সরকারকে বিবেচনা করার আহ্বান জানান তিনি। প্রতিদিন ১০ লাখ করোনা কিট তৈরি করতে প্রস্তুতি নেওয়ার কাজ করছে গণস্বাস্থ্য। তবে, আনুষ্ঠানিক অনুমতি ছাড়া তা সম্ভব নয়। গণস্বাস্থ্য পুরোপুরি প্রস্তুত।
তিনি আরো বলেন, দ্রুত পরীক্ষার ব্যবস্থা থাকলে যাদের নেগেটিভ ফলাফল পাওয়া যেত, নানা রোগে আক্রান্তদের ফিরিয়ে না দিয়ে সহজভাবে চিকিত্সা দেওয়া সম্ভব হতো।
