আইজিপির কাছে আশার ৬৪ টন খাদ্য হস্তান্তর

আপডেট : ১২ মে ২০২০, ০০:০৯

করোনা ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিতরণের জন্য বেসরকারি সংস্থা আশা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের কাছে গতকাল সোমবার ৬৪ টন মেট্রিক টন খাদ্যসামগ্রী (৪ হাজার ব্যাগ, প্রতি ব্যাগে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল) এবং ১৯৭ বস্তা (৮ হাজার কেজি) আলু হস্তান্তর করেছে। এ সময় আশার পক্ষে উপস্থিত ছিলেন এ্যাডভাইজার (অপারেশন) সুশীল রায়, ইভিপি (এ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) তৌফিকুল ইসলাম চৌধুরী ও সিনিয়র কনস্যালটান্ট শেখ মোজাহার উদ্দীন।

ইতিমধ্যে আশা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য ১৬০ মেট্রিক টন এবং সমাজসেবা অধিদপ্তরকে ৮ মেট্রিক টন খাদ্যসহায়তা প্রদান করেছে। এছাড়াও, আশা নিজস্ব অর্থে সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত দেড় লাখ দরিদ্র পরিবারকে ১২ কোটি টাকা মূল্যের খাদ্যসহায়তা দিচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণ ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে ২০ লাখ লিফলেট বিতরণ করা হচ্ছে।