বগুড়ার সাতটি আসনে উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কার প্রার্থী আব্দুল মান্নান বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের আব্দুল মান্নান নৌকা মার্কার ভোট পেয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯৪৭টি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৬৯০ ভোট।
