গোপালগঞ্জে শিশুসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

আপডেট : ১২ মে ২০২০, ১৪:৫২

গোপালগঞ্জে নতুন করে এক শিশুসহ আরও ছয়জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

 

আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৭ জন বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন। নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় একজন, কাশিয়ানী উপজেলায় শিশুসহ তিনজন ও টুঙ্গিপাড়া উপজেলায় দুইজন।

 

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি  জানান, আক্রান্তদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে । 

 

এছাড়া আক্রান্তদের বাড়িঘর ও প্রতিবেশিদের বাড়ি ঘর লকডাউন করা হয়েছে। আক্রান্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টানে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১ চিকিৎসক ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক নার্সসহ ২ জন রয়েছেন।

 

ইত্তেফাক/এএম