মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে বেসরকারি ফরে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও নৌ-মন্ত্রী শাজাহান খান। রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।
শাজাহান খান মোট ৩ লাখ ১১ হাজার ৭৪০ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিল্টন বৈদ্য ধানের শীষ প্রতীকে ২ হাজার ৫৯০, আল আমিন মোল্যা (সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী) ২ হাজার ৪২, মো. লোকমান হোসেন (হাতপাখা) ১ হাজার ৭৩২ ও আসাদুজ্জামান আকন (গোলাপ ফুল) ২৩৬ ভোট পেয়েছেন।
আরো পড়ুন: বাগেরহাট-২: বেসরকারি ফলে জয়ী শেখ তন্ময়
প্রসঙ্গত, শাজাহান খান সর্বপ্রথম ১৯৮৬ সালে সতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ৩১ শে জুলাই, ২০০৯ সালে নৌপরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নভেম্বর ২০১৩-তে, অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভায় তাকে নৌপরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জানুয়ারি ২০১৪ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি শুধুমাত্র নৌপরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন।
ইত্তেফাক/বিএএফ
