কক্সবাজারে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ১২ মে ২০২০, ২১:২৬

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরের পিএমখালীর ইউনিয়নের ছনখোলা থেকে মঙ্গলবার এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। নিহত মো. কায়ছার(২৫) সদরের খুরুশকুল ইউনিয়নের কাওয়ারপাড়া গ্রামের আবু  তৈয়বের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি(তদন্ত) মো. খায়রুজ্জামান গলা কাটা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি বছরখানেক আগে কায়ছারের সঙ্গে নানাবাড়ির এলাকার কয়েকজন যুবকের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে কায়ছার ৮০হাজার টাকা দণ্ডও পরিশোধ করেছিল। ধারণা করা হচ্ছে ঐ বিরোধের সূত্র ধরেই এ হত্যার ঘটনা হতে পারে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।