করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিমান বাহিনী অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী তেজগাঁওয়ের ঘাঁটি বাশার থেকে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় নিম্ন আয়ের পরিবারের মাঝে মঙ্গলবার মানবিক সহায়তা হিসেবে উপযুক্ত প্যাকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর কর্মকর্তাগণ এই মানবিক সহায়তা প্রদান করেন। জাতীয় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। —আইএসপিআর
