একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ে এগিয়ে থাকায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয়োল্লাস করেন দলের নেতাকর্মীরা। গতকাল রবিবার সন্ধ্যায় সারাদেশ থেকে আসা অল্পবিস্তর জয়ের খবরের কারণেই তাদের এ বিজয়ের আনন্দ উল্লাস। উল্লাসরত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের ফলাফল প্রকাশিত না হলেও কিছু কিছু আসনের ফলাফল এসেছে যে, আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছে। এছাড়া ফলাফল অনুসারে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বলেই তারা এ আনন্দ উল্লাসে মেতেছেন। যদিও এখনই আনন্দ মিছিল করতে নিষেধ করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
