একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর আজ সোমবার সিরিজ বৈঠক আহ্বান করেছে বিএনপি। বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় একই স্থানে বৈঠক হবে ২০-দলীয় জোট নেতাদের। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। জানা গেছে, ভোটে ভয়াবহ বিপর্যয় এবং আগামী দিনের করণীয় বিষয়ে এসব বৈঠক আলোচনা করা হবে। এ ছাড়া বিএনপির সিনিয়র নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
