লাদাখ সীমান্তে ভারত-চীনের বিমানে নজরদারি

আপডেট : ১৩ মে ২০২০, ০০:১২

সংক্রমণ আবহেই ভারত-চীন সীমান্তে এলএসি বরাবর উত্তেজনা বেড়েছে। সীমান্তের খুব কাছে চীনা সেনাবাহিনী অর্থাত্ পিপলস লিবারেশন আর্মির একটা হেলিকপ্টারকে উড়তে দেখা গেছে। মাটির খুব কাছে এই হেলিকপ্টারের উপস্থিতি প্রতিরক্ষা মন্¿ণালয়ের উদ্বেগ বাড়িয়েছে। যদিও চীনা ভূপৃষ্টে সেই কপ্টারের উপস্থিতি ছিল। কিন্তু ঝুঁকি এড়াতে ভারতীয় বিমানবাহিনীর একটা হেলিকপ্টারকে উড়ানো হয়। জানা গেছে, চীনা হেলিকপ্টারের ওপর নজরদারি করতে এই উদ্যোগ।

বিমানবাহিনী সূত্রের খবর, দুই দেশের বিমানবাহিনীর ঐ বিমান সীমা লঙ্ঘন করেনি। দু'টি কপ্টারই নিজেদের ভূপৃষ্টের ওপর ছিল। প্রতিরক্ষা মন্¿ণালয় সূত্রে খবর, দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে এই ধরনের ঘটনা ঘটেই থাকে। পরে ফ্ল্যাগ বৈঠক করে পরিস্থিতি নিয়ন্¿ণে আনা হয়। এক্ষেত্রেও সেটা হয়েছে। যদিও বেশ কয়েক মাস পর এভাবে ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা বাড়লো বলে জানিয়েছে মন্¿ণালয়। -এনডিটিভি