নিজের মা বেগম আশ্রাফুন্নেসার (রত্মগর্ভা) আসন্ন মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার শরীয়তপুরের নড়িয়া-জাজিরায় প্রায় ১ হাজার ২০০ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্তত ২০ জন পুরোহিতের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম।
এর আগেও করোনা সংকটে তার মায়ের নামে গড়া আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন থেকে নড়িয়া উপজেলা ও সখিপুর থানার প্রায় সহস াধিক অসচ্ছ্বল ইমাম-মুয়াজ্জিনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। উপমন্ত্রী শামীমের মা বেগম আশ্রাফুন্নেসা (রত্মগর্ভা) ২০১৮ সালের ১৫ মে হূদেরাগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। —প্রেস বিজ্ঞপ্তি
