গোপালগঞ্জে নতুন করে ২ চিকিৎসকের করোনা শনাক্ত

আপডেট : ১৩ মে ২০২০, ১০:৫৬

গোপালগঞ্জে নতুন করে ২ চিকিৎসকের দেহে করোনাভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ১৯ জন  গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন  রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ২ জন  গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক । এদের মধ্যে ১ জন কোটালীপাড়া ও অপরজন গোপালগঞ্জ থেকে নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১ চিকিৎসক ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ চিকিৎসক ১২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ চিকিৎসক ও নার্সসহ ৩ জন রয়েছেন।

ইত্তেফাক/এমআরএম