মাগুরার শ্রীপুর উপজেলার ৮নং নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত এবং ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নমুনা পরীক্ষার পরে বুধবার (১৩ মে) তাদের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে শ্রীপুর উপজেলায় ১০৩ টি নমুনা পরীক্ষা করে ৬ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লো।
আরও পড়ুনঃ খুলনায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউ.এইচ.এফ.পি.ও) ডা: রঈচউজ্জামান এই খবর নিশ্চিত করে বলেন, গত ১১ মে মোট ৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। বুধবার (১৩ মে) প্রাপ্ত ফলাফলে এগুলোর মধ্যে তাদের দু’জনের পজিটিভ আসে। তিনি আরো জানান, আক্রান্ত দু’জনের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার ব্যবস্থা করা হবে।
ইত্তেফাক/এমএএম
