পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ১১’শ জেলের মাঝে ৮০ কেজি করে ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। মহিপুর সদর থানা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কার্ডধারী জেলেদের মধ্যে বুধবার (১৩মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলহাজ্ব মো. নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. নুরুল ইসলাম হাওলাদার বলেন, ‘এ ইউনিয়নে কার্ডধারী প্রায় আড়াই হাজার জেলে রয়েছে। দুই দফায় প্রায় দুই হাজার জেলেকে ভিজিএফ এর চাল দেওয়া হয়েছে। বাকি জেলেদের বয়স্কভাতা, রেশন কার্ডসহ অন্যান্য ত্রাণ সহায়তা করা হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে স্বচ্ছভাবে প্রত্যেকের মাঝে চাল বিতরণ করা হয়।’
আরো পড়ুন: কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে আম
চাল বিতরণের তদারকির দায়িত্বে থাকা কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ জানান, বুধবার সকাল থেকে প্রশাসনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ১১’শ কার্ডধারী জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আড়াই হাজার কার্ডধারী জেলের মধ্যে দুই হাজার জেলে বিজিএফ ও ভিজিডি চাল পেয়েছে। চাল বিতরণে কোন ধরণের অনিয়ম হয়নি। স্বচ্ছতার সাথে প্রত্যেককে ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএএম
