ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ৫ মাসের শিশু ও তার দাদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ওই শিশুর পিতাও করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের বাড়ি সদর উপজেলার সুহিলপুর এলাকায়। বুধবার বিকাল (১৩ মে) চারটায় জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন মারা গেছেন।
ডা. মো. একরাম উল্লাহ জানান, বুধবার মোট ১৫৫ জনের ফলাফল আসে। এর মধ্যে ওই দুইজনের পজিটিভ আসে। তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরো পড়ুন: করোনা নিয়েই রমেক হাসপাতালে কন্যা সন্তান জন্ম দিলেন গৃহবধূ
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে দু’জন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে দুইজন মারা গেছেন। জেলা বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।
ইত্তেফাক/এএএম
