বাড়ি থেকেই ‘আজীবন’ অফিস করতে পারবেন টুইটার কর্মীরা

আপডেট : ১৩ মে ২০২০, ২১:৩৯

বিবিসি

করোনা ভাইরাস মহামারির প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কর্মীদের জানিয়ে দিয়েছে, তারা চাইলে ‘আজীবন’ বাড়ি থেকে কাজ করতে পারবেন। লকডাউনের সময় টুইটার বাড়ি থেকে কাজ করার যে ব্যবস্থা চালু করেছিল, সেটি কার্যকর প্রমাণিত হওয়ায় কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি এটিও জানিয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর যখন অফিস খোলা হবে, তখন চাইলে কর্মীরা অফিসেও আসতে পারবেন। এর আগে এই মাসের শুরুর দিকে গুগল ও ফেসবুক বলেছিল, বছর শেষ না হওয়া পর্যন্ত তাদের কর্মীরা বাড়ি থেকে কাজ করতে পারবেন।